
গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ সংবর্ধনা: সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে নেতাকর্মীদের ঢল
গাজীপুরের ভোগড়া বাইপাস ও কালিয়াকৈর এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক বর্ণাঢ্য ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। আজ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করতে যাওয়ার পথে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার মানুষ তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং সংবর্ধনা জানাতে সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুপাশে জড়ো হন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক