
ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে শাস্তি পেল পুলিশ কর্মকর্তা
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফলের দোকান থেকে বিক্রেতার মোবাইল ফোন চুরির অভিযোগে এক উপপরিদর্শককে (এসআই) পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা রাসেল মিয়াকে বিকেলে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন। এর আগে শনিবার রাতে আজমিরীগঞ্জ বাজারের ফল বিক্রেতা রাজীব আহমেদের দোকান থেকে তার স্মার্টফোন চুরি