আমতলীতে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক তামার তার আটক, ছাড়ানোর চেষ্টা নিয়ে চাঞ্চল্য

বরগুনার আমতলী উপজেলায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া একটি ট্রাকভর্তি বৈদ্যুতিক তামার তার আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে চোরাই পথে বৈদ্যুতিক তামার তার পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ বিপুল পরিমাণ তামার তার জব্দ করা হয়।
ঘটনার পরপরই আটককৃত ট্রাক ও জব্দকৃত মালামাল ছাড়ানোর জন্য রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় সাবেক ছাত্রলীগ সভাপতি বিপ্লব মৃধা এবং সাবেক ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান থানা পর্যায়ে জোর সুপারিশ চালাচ্ছেন।
এ ঘটনায় সাধারণ জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই অবৈধ পাচার বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান প্রত্যাশা করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন