মঙ্গলবার,১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আরব দেশগুলোতে নতুন করে হামলা চালালো ইরান

উপসাগরীয় আরব দেশগুলোর ওপর নতুন করে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১০ মার্চ) এ হামলা চালানো হয়। মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধে উত্তেজনা আরও বেড়েছে। তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। উত্তর ইরাকে এক বিমান হামলায় ইরানপন্থী পাঁচজন মিলিশিয়া সদস্য নিহত হয়েছেন।

আজ ভোরের দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ক্ষেপণাস্ত্র সতর্কতার সাইরেন বেজে ওঠে। একই ধরনের সতর্কতা বাহরাইনেও শোনা যায়।

সৌদি আরব জানায়, তাদের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলের আকাশে উড়ে আসা দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। অন্যদিকে কুয়েতের ন্যাশনাল গার্ড জানায়, তারা ছয়টি ড্রোন ভূপাতিত করেছে।

ইরান শুধু ইসরায়েল এবং অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাই চালাচ্ছে না, পাশাপাশি জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। এর সঙ্গে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রাণালির ওপর তাদের নিয়ন্ত্রণের কারণে তেলের দাম দ্রুত বেড়ে গেছে।

আন্তর্জাতিক মানদণ্ড অপরিশোধিত তেলের দাম সোমবার প্রায় ১২০ ডলার প্রতি ব্যারেলে উঠে যায়। পরে কিছুটা কমলেও মঙ্গলবার তা এখনও প্রায় ৯০ ডলার, যা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে বলেছিলেন, যুদ্ধটি এক মাস বা তার বেশি সময় চলতে পারে। তবে মঙ্গলবার তিনি আশঙ্কা কমিয়ে দেখানোর চেষ্টা করে বলেন, এটি “স্বল্পমেয়াদি একটি অভিযান” হবে এবং দীর্ঘমেয়াদি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে না।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রমজান উপলক্ষে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও পণ্যের সরবরাহ

মো: আমির হামজা – রাশাহীর চারঘাট, পুঠিয়া ও দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও সচেতনতামূলক কর্মসূচি

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর