কাদের-নাছিম-আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। একই সঙ্গে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কার্য নির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান

বরগুনা জেলার বামনা উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আসমাতুন্নেছা পাইলট

চিলাহাটিতে আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত, মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নীলফামারীর চিলাহাটিতে আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে