হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সাইফুল ইসলাম। সোমবার (৩ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
চুনারুঘাট থানায় যোগদানের পর তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের জন্য সহজ ও সেবামূলক পুলিশিং নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নতুন ওসির যোগদানকে স্বাগত জানিয়েছেন চুনারুঘাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষ আরও উন্নত পুলিশি সেবা পাবেন।




