বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
” দেশ/রাষ্ট্র/সমাজকে বসবাসযোগ্য করতে চাইলে গাছ লাগানোর বিকল্প নেই”—এই স্লোগানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট রুহুল আমিন।
প্রধান অতিথির বলেন “আমাদের চুয়াডাঙ্গায় শীত যেমন বেশি তেমনি গরমের সময় তীব্র গরম ! শীত ও গরমের তীব্রতা দিন দিন অসহনীয় হয়ে উঠছে। ফলে বসবাসের জন্য পরিবেশ ক্রমেই প্রতিকূল হয়ে পড়ছে। তাই জন্মভূমিকে বৈরী আবহাওয়ার প্রভাব থেকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।”
তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে ইটভাটার ধোঁয়া ও যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ, খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনা এবং জলাশয় ভরাট বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ।
এ সময় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় পরিবেশবান্ধব ও উপযোগী গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।




