পটুয়াখালী সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ মে) রাত ১১টা ৪৫ মিনিটে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই এলাকার বিশ্বাসের হাটের পশ্চিম পাশের বেড়িবাঁধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০০ গ্রাম গাঁজাসহ মো. নাজমুল মোল্লা (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ছোট বিঘাইয়ের তুষখালী এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



