বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জ শাখার এটিএম বুথ এর শুভ উদ্বোধন

অদ্য ২৭/০৪/২০২৬ খ্রিঃ তারিখ রোজ সোমবার বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জ শাখার এটিএম বুথ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এটিএম বুথের অবস্থান- আলফাত ভবন, পুরাতন বাস স্টেশন, সুনামগঞ্জ। এটি সুনামগঞ্জ শাখার অধীনে পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক (এজিএম) মোস্তাক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) শরীফ মোঃ তাহাওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম, সিলেট মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর, সুনামগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম ভূঁইয়া এবং সুনামগঞ্জের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ নূরুশ শামছ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃষি ব্যাংকের ডিজিটাল লেনদেন এর ব্যাপারে অবহিত করেন এবং অধিক সংখ্যক এটিএম কার্ড ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি আরও বলেন, ব্যাংকের নগদ লেনদেনের নির্ধারিত সময়ের পর বুথ ব্যবহার করে গ্রাহকগণ সার্বক্ষনিক (২৪/৭) টাকা উত্তোলন করতে পারবেন। বিশেষ অতিথি মুহাম্মদ মাজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, মোবাইল ব্যাংকিং অ্যাপ (বিকাশ) ব্যবহার করে এটিএম বুথ থেকে সহজেই টাকা ক্যাশ আউট করতে পারবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন