মঙ্গলবার,৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিভিন্ন ইউনিটে পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

অদক্ষতা এবং বহিরাগত ব্যক্তিদের দিয়ে দাপ্তরিক কাজ করানোর অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এ নির্দেশ দেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা ও কর্মচারীরা হলেন কাশিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল এবং তাপস চন্দ্র শীল।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ‍পুলিশ সুপার ও বর্তমানে নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আদেশ প্রাপ্ত শেখ মো. সেলিমকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে নরসিংদী, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মোহাম্মদ রবিউল ইসলামকে চট্টগ্রাম জেলা পুলিশ, র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বপ্না বেগমকে ঢাকা মহানগর ‍পুলিশ (ডিএমপি), মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মনকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সার্কেল, ফরিদপুর মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজম খানকে খুলনা রেঞ্জে ডিআইজির কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি)।

এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজার মহেশখালী সার্কেল এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মাসুদুজ্জামানকে ফরিদপুর মধুখালী সার্কেলে বদিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ১৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করতে হবে। অন্যথায় ১৮ আগস্টের মধ্যে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন