বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় অতি ভক্তি এখন প্রকৃতির গলার কাঁটা

কথায় আছে অতি ভক্তি চোরের লক্ষণ। কথাটি অতি প্রাচীন একটি জনপ্রিয় বাংলা প্রবাদ। এর সাধারণ অর্থ হলো কেউ যদি স্বাভাবিকের চেয়ে বেশি ভক্তি, সম্মান বা খাতির দেখায়, তবে তার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য, কপটতা বা চুরির অভিসন্ধি থাকতে পারে। বাহ্যিক অতিরিক্ত বিনয় অনেক সময় ভেতরকার প্রতারণা ঢাকতে ব্যবহৃত হয়। ঠিক তেমনি একটি নজির মিলল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানে। কোন এক সাধু বাণী দিয়েছিলেন আমি মৃত্যুর পর আমাকে দাহ করার বদলে দাফন করিও। আমার দুই হাতে দুটি তালগাছ হবে। লোকমুখে শোনা সেই সাধুর নাম ছিল (শ্রী শ্রী পুণ্য সাধু) শতবর্ষের পুরনো সেই লৌকিক কাহিনীর সাক্ষী দুটি তালগাছ। তবে এই গাছের তাল অনেক সুস্বাদু ও সুঘ্রান যুক্ত। হিন্দু মুসলিম সবার মুখে এই তালের প্রশংসা শোনা যায়। তবে এবার গাছের সব কটি তাল ঝরে পড়ল অকালে। এমত অবস্থায় একজন কৃষি অফিসারের সাথে কথা বলে জানা যায়। এর প্রধান কারণ হলো তাল গাছের গোড়ায় তৈরি করা ইটের বেষ্টনী, গাছের নিকটে অন্য গাছের প্রজনন, যার ফলে গাছের গোড়ায় রুদ্র আসেনা, অতিরিক্ত পানি জমাট বেঁধে থাকে। এমত অবস্থায় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে এক সময় গাছ দুকটি মারা যেতে পারে। আশির্বাদের বদলে অভিশাপের মহা-উৎসব এখন প্রকৃতির গলার কাঁটা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গোবিন্দপুর ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের

তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহমেদ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বরগুনা জেলা শাখার অধীন তালতলী উপজেলা