Edit Content
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাড়ালো এলডিপি

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) সংসদীয় আসনে জোটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে ১১ দলীয় জোটের শরিক দল এলডিপির মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমকে সমর্থন জানিয়েছেন।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভোলা প্রেসক্লাবে জেলা এলডিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোলা জেলা এলডিপির সভাপতি মোঃ বশির আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, জোটের ঐক্য, সৌহার্দ্য ও রাজনৈতিক স্বার্থ অক্ষুন্ন রাখার লক্ষ্যে মোকফার উদ্দিন চৌধুরী স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাওলানা মুফতি ফজলুল করিম ভোলা-২ আসনে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। জনগণের প্রতি তার দায়বদ্ধতা ও অবিচল ভূমিকার প্রতি সম্মান জানিয়ে এই সমর্থনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ সময় এলডিপির মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জামায়াত প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মোকফার উদ্দিন চৌধুরী বলেন, রাজনীতির মূল শক্তি হলো ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে জোটের বৃহত্তর স্বার্থই আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ মোকফার উদ্দিন চৌধুরীর এই সিদ্ধান্তকে রাজনৈতিক ত্যাগ, দায়িত্ববোধ ও সৌজন্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ