লালমনিরহাটে পদ্মকলি সুইটস এন্ড কনফেকশনারী উদ্বোধন

লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্রে কালিবাড়ী মোড়ে শাহান শপিং কমপ্লেক্সে পদ্মকলি সুইটস এন্ড কনফেকশনারী উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১মে) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটি ফিতা কেটে উদ্বোধন করেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।

তিনি বলেন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিষ্টির সম্পর্ক অবিচ্ছেদ্য। নতুন এই প্রতিষ্ঠানটি শুধু মিষ্টি বিক্রি করবে না, বরং উন্নত মান ও দারুণ স্বাদের মাধ্যমে মানুষের প্রতিটি খুশির মুহূর্তকে আরও মিষ্টি করে তুলবে বলে আমি মনে করি।

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিডিআর গেইট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব শেখ শাহআলম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক খোরশেদ আলম দুলাল, রুপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট জোনাল অফিসের উপব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার অহিদুজ্জামান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শাহজাহান আলী লাভলু।

প্রতিষ্ঠানের মালিক সনদ কুমার জানান, আমাদের পদ্মকলি সুইটস এন্ড কনফেকশনারীর গ্রাহকদের জন্য রয়েছে নানা রকম মুখরোচক মিষ্টি। এর মধ্যে উল্লেখযোগ্য রসমালাই, চমচম, সন্দেশ, কালোজাম, গোলাপজাম, লালমোহন, দই, ছানার জিলাপি, স্পেশাল রসগোল্লাসহ নানা আয়োজন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন