সাতক্ষীয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের নিউমার্কেট এলাকায় পথসভা শেষে সংগঠনের নেতা-কর্মীরা একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান। এ সময় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহছানুল কাদির স্বপনসহ জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা বলেন যে বিনা অপরাধে স্বেচ্ছাসেবক দলের কোনো নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করতে হবে। এছাড়া চলমান বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয় এবং বিএনপির নেতা-কর্মীদের জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ও সুশৃঙ্খলভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন