কলকাতায় হোটেলের আগুনে নিহত আরও দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত, সাতক্ষীরার সাজুর পরিবারে শোকের মাতম

​ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের তালিকায় আরও দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের ঘের ব্যবসায়ী আলিমুজ্জামান সাজু এবং অপরজন একই উপজেলার রেবতী সরকার। ​বুধবার রাতে এ খবর এলাকায় পৌঁছানোর পর থেকে নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Read More »

সাতক্ষীয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের নিউমার্কেট এলাকায় পথসভা শেষে সংগঠনের নেতা-কর্মীরা একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই

Read More »

সাতক্ষীরায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

​সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ​জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি

Read More »

সাতক্ষীরায় শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরায় শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। ​বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘সাতক্ষীরার সকল সামাজিক সংগঠন’-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন

Read More »

কালিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) মিলন সাহা। ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ

Read More »

সাতক্ষীরায় জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের গুরুত্বারোপ করে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের গুরুত্বারোপ করে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সাতক্ষীরা পরিবেশ উন্নয়ন ফোরামের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ-এর নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে বক্তারা বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির অস্থিরতা ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরশক্তি সহ নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত

Read More »

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্ক (সিটিএন) সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে এক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আশ্বাস প্রকল্পের আওতায় আয়োজিত এই কার্যক্রমের সূচনা পর্বে প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ প্রশিক্ষণের উদ্দেশ্য এবং বাংলাদেশে বর্তমান মানব পাচার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি মানব

Read More »

কালিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও লুটপাটের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে অন্যের ক্রয়কৃত সম্পত্তি দখল ও ঘেরের মাছ লুটপাটের অভিযোগ উঠেছে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার উদ্দিন গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও জানমালের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলার

Read More »

যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা ও বাজেট বরাদ্দ বিষয়ে এডভোকেসি অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলায় যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সবুজ উদ্যোক্তা তৈরী, সাইবার সুরক্ষা ও যুব-নারীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও বাজেট বরাদ্দ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল-২০২৬) সকাল ১০ টায় তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট (লেক ভিউ) বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ এডভোকেসি সভা

Read More »

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালিত: বর্ণাঢ্য শোভাযাত্রা ও মেলা শুরু

সাতক্ষীরায় অত্যন্ত উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার সকাল ৮টায় সাতক্ষীরা কালেক্টরেট পার্কে জাতীয় সংগীত এবং বর্ষবরণের চিরচেনা সুর ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। গান শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ

Read More »