সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের প্রতি আহ্বান — অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা

ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেছেন, দেশে কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেলেও নিরাপদ খাদ্য উৎপাদন এখনও আশানুরূপ নয়। অধিক ফলনের আশায় কৃষকরা অতিরিক্ত কীটনাশক ও বিষাক্ত রাসায়নিক ব্যবহার করছেন। ফলে সেই খাদ্য গ্রহণ করে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুঝুঁকিও বাড়ছে।
তিনি বলেন, “আগামী প্রজন্মের ছেলে-মেয়েদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য এখন থেকেই বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে।” এ সময় তিনি নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান।
তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও কৃষকরা এখনও তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষকরা ন্যায্যমূল্য পেলে তাদের মধ্যে ফসল উৎপাদনে আরও ব্যাপক আগ্রহ সৃষ্টি হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম এবং পার্টনার কংগ্রেস স্কুলের শিক্ষার্থী ওহিদুজ্জামান বকুল।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুর রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পার্টনার প্রকল্পভুক্ত শিক্ষার্থী, কৃষক-কৃষাণী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ব্রিকস সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার আহ্বান জানালেন আরাগচি

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস জোটভুক্ত দেশগুলোর বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার