প্রয়াত সাংবাদিক এস এম হান্নান শাহ’র স্মরণে চকরিয়া প্রেস ক্লাবের আলোচনা সভা ও অর্থ সহায়তা প্রদান

কক্সবাজারের চকরিয়ায় প্রয়াত সাংবাদিক এস এম হান্নান শাহ’র স্মরণে আলোচনা সভা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের হাতে মরণোত্তর অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। মানবিক ও শ্রদ্ধাবোধের এই আয়োজন করে চকরিয়া প্রেস ক্লাব।
বুধবার (১৩ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহীন দেলোয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি) এর সভাপতি এবং দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব নূর হাকিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান জনাব লায়ন মোঃ নূর ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে প্রয়াত সাংবাদিক এস এম হান্নান শাহ’র সাংবাদিকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। তাঁরা বলেন, এস এম হান্নান শাহ ছিলেন সাহসী, নিষ্ঠাবান ও জনমুখী একজন সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে এলাকার সমস্যা, সম্ভাবনা ও মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল সাঈদ সোহেল। আলোচনা সভা শেষে প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়।
চকরিয়া প্রেস ক্লাবের এই মানবিক উদ্যোগ স্থানীয় সুধীসমাজ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরাজয় অনিবার্য: কট্টর ইসরায়েল-পন্থী রবার্ট ক্যাগ্যান

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিও-কনজারভেটিভ তাত্ত্বিক এবং কট্টর ইসরায়েল-পন্থী হিসেবে পরিচিত রবার্ট

গলাচিপায় মৎস্য চাল বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি, ঘুষ ও তালিকা জালিয়াতিতে বঞ্চিত প্রকৃত জেলেরা

‎পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মৎস্য চলে নিয়ে সাম্প্রতিককালে বিভিন্ন ইউনিয়নে নানা