বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন এসবি প্রধান সারদার নুরুল আমিন

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সারদার নুরুল আমিন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয়ে পৌঁছান। এ সময় ইমিগ্রেশন কার্যক্রম, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্ত দিয়ে যাত্রীদের যাতায়াত সংক্রান্ত বিভিন্ন বিষয় পরিদর্শন করেন তিনি।
এ পরিদর্শন কালে তার সাথে উপস্থিত ছিলেন,  যশোর পুলিশ সুপার সৈয়েদ রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার ডি এস বি শাখাওয়াত হোসেন, নাভারণ সার্কেল পুলিশ সুপার আরিফ হোসেন, ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। #

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রংপুরে ইঞ্জিন ও বগি লাইনচ্যুত দেড় ঘণ্টা অচল উত্তরাঞ্চলের রেল যোগাযোগ, স্বাভাবিক হলো বুড়িমারী-পার্বতীপুর রুট

রংপুর রেলস্টেশনের ক্রসিং পয়েন্টে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি

৫১ শতাংশ শিক্ষার্থীই পড়তে ও গুনতে পারে না, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর