
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে ইরান। নিজ সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি একথা বলেন।
ট্রাম্প বলেন, তিনি ইরানকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করার চেষ্টা করছেন না। ওয়াশিংটন তেহরানের সঙ্গে একটি নতুন চুক্তি চাইছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তাও নাকচ করে দিয়েছেন তিনি ।
ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘এবিসির ভুয়া খবরের মতো আমি ইরানকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করার চেষ্টা করছি না। তারা যদি মূল্যহীন একটি চুক্তিতে স্বাক্ষর করে, তাতে আমার কিছু যায় আসে না।’
হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালির ওপর প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ এবং তাদের অর্থনীতি সম্পূর্ণ পতনের ফলে আমাদের বর্তমান অবস্থান আমার কাছে অনেক বেশি ভালো লাগছে।’
পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ‘ইরানের জনগণ কবে জেগে উঠে প্রতিরোধ করবে?’




