অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার উদ্বোধন করলেন প্রধান

শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হলো। আজ শনিবার অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তারেক রহমান টাকা বিতরণের বিষয়ে সম্মতি দেন। জানা যায়, প্রাথমিকভাবে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে এ সুবিধা দেয়ার পরিকল্পনা থাকলেও তা বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দিতে সম্মতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেয়া হবে। অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-কর্মচারী। আর কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৫৩ হাজার ৪৭৭ জন আবেদনকারী।

জানা গেছে, শিক্ষকদের চাঁদা, ব্যাংকে জমা থাকা টাকার সুদ এবং সরকারের দেয়া থোক বরাদ্দ ও বন্ড সুবিধার ভিত্তিতে এই টাকা দেয়া হয়। অবসরসুবিধার জন্য চাকরিকালীন শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৬ শতাংশ প্রতি মাসে কেটে রাখা হয়।কল্যাণসুবিধার জন্য কাটা হয় আরও চার শতাংশ। ২০১৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত এ হারে চাঁদা নেয়া হয়েছে। এর আগে অবসর সুবিধার জন্য ৪ শতাংশ এবং কল্যাণসুবিধার জন্য দুই শতাংশ হারে চাঁদা নেয়া হতো।

এছাড়া প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বছরে ১০০ টাকা নেয়া হয়। এর মধ্যে ৭০ টাকা অবসরসুবিধা ও ৩০ টাকা কল্যাণসুবিধা তহবিলে জমা হয়। বাকি অর্থ সরকার এবং জমা করা অর্থের সুদ থেকে সমন্বয় করা হয়।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সিরাজগঞ্জের কাজিপুরে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বিএনপি নেতা কে মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে

সিরাজগঞ্জের কাজিপুরে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বিএনপি নেতা কে মারধরের অভিযোগ