আঁধারে আচ্ছন্ন আখাউড়া শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার প্রাণকেন্দ্র আখাউড়া কলেজপাড়ায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে আজ প্রায় তিন মাস যাবত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় শত-যুগের ঘন-অন্ধকারে হাবুডুবু খাচ্ছে প্রাঙ্গণটি। গত ২৩ অক্টোবর রোজ শুক্রবার সন্ধ্যা প্রায় ০৭ (সাত) ঘটিকার সময় সরেজমিনে গিয়ে দেখা যায় আধারের সাথে সন্ধি করে বিদ্যুৎবিহীন মোমবাতির আলোয় সারিবদ্ধভাবে বসে স্রষ্টার নাম কীর্তন করছেন ভক্তরা।
ঘটনাটি পর্যবেক্ষণ শেষে আহত হৃদয়ে শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানে দায়িত্বরত পূজারী ও বর্তমান শ্মশান কমিটির সেক্রেটারি আশীষ ব্রহ্মচারীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আজ থেকে প্রায় ০৩ (তিন) মাস আগে লোকনাথ মন্দিরের বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। (চুরি কে করেছে এমন কাউকে সন্দেহ হয় আপনার)? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন না।  রাতের অন্ধকারে কে বা কাহারা তার কেটে নিয়ে গেছে আমি কিভাবে বলবো।
আশীষ ব্রহ্মচারী আরও বলেন রাতে বৈদ্যুতিক তার চুরি হওয়ার পর সকালবেলায় আমি শ্মশান কমিটির সভাপতি হীরালাল সাহাকে ফোন করে এ বিষয়টি অবগত করেছি এবং পাশাপাশি উক্ত বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছি। কিন্তু তিনি আজ এতদিন যাবৎ উল্লেখিত বিষয়ে কোনরকম আলোচনা, পরামর্শ অথবা নতুনভাবে বিদ্যুৎ সংযোগের কোন উদ্যোগ গ্রহণ করেননি।
হীরালাল সাহার মিথ্যে প্রবঞ্জনা, দায়িত্বের অবহেলা, উদাসীনতা আর অবাঞ্ছিত চিন্তা ভাবনা’ই এই প্রতিষ্ঠান ধ্বংসের মূল কারণ। তিনি ক্ষমতার লোভে সভাপতি পদ আঁকড়ে ধরে আছেন কিন্তু সভাপতির যথাযথ দায়িত্ব পালনে চির উদাসীন। কিন্তু তার পিছনেও কল-কাঠি নারেন তার অনুগত কিছু হিন্দু সম্প্রদায়ের লোকজন। যাদের প্রভাবে তিনি আমাকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বরাবর’ই আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও অপপ্রচার করে থাকেন।
মন্দির পরিচর্যা ও নিত্য পূজা বন্ধ এবং ঠাকুর স্বপন ভট্টাচার্যের চলে যাওয়াসহ শ্মশানের গেট তালা বদ্ধ থাকার বিষয়ে জানতে চাইলে আশীষ ব্রহ্মচারী বলেন এর সবকিছুর মূলেই হল সভাপতি হীরালাল সাহা। তার দায়িত্বের অবহেলা, সমন্বয়ে হীনতা আর দায়িত্বের প্রতি চির উদাসীনতা’ই  সবকিছুর মূল কারণ। (আপনি তো এই কমিটির সেক্রেটারি) এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি সেক্রেটারি নামক কাগজের পুতুল। আমার মাথায় কাঁঠাল রেখে খেতে খুব ভালো লাগে তাই আমি নামে সেক্রেটারি।
আশীষ ব্রহ্মচারীর দীর্ঘ সাক্ষাৎকারের উঠে এসেছে কমিটির সমন্বয়ে হীনতা, অর্থনৈতিক সংকট, নিত্য পূজা বন্ধের প্রসঙ্গ, স্বপন ভট্টাচার্যের চলে যাওয়া, সম্পত্তির উপর চলমান মামলা মোকদ্দমা, আশীষী ব্রহ্মচারী ও স্বপন ভট্টাচার্যের বকায়া বেতনসহ লোকনাথ মন্দিরের আরো অজানা কথা। দীর্ঘ সাক্ষাৎকারটি সাজানো হয়েছে ০৩ (তিন) পর্বে। ০৩ পর্বের আজ প্রথম পর্ব।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীর মতবিনিময়

পর্যটন কার্নিভাল-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত