বোয়ালখালীতে গোয়ালঘর থেকে ৬ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে একটি গোয়ালঘর থেকে ৬ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করেছে এসআরবি-৭। এ ঘটনায় তসলিম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার তসলিম ওই গ্রামের ঘোষ বাড়ির জাফর আহমদের ছেলে।

এসআরবি-৭-এর সিপিসি-৩ সূত্রে জানা গেছে, নগরীর চান্দগাঁও এলাকার একটি শোরুমের সামনে থেকে তসলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালখালীর আকুবদণ্ডী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বসতঘরের পাশে থাকা একটি গোয়ালঘর থেকে ৬ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

পরে জব্দ করা ইয়াবাসহ গ্রেপ্তার তসলিমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম জানান, এ ঘটনায় তসলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীর মতবিনিময়

পর্যটন কার্নিভাল-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত