উৎসবমুখর আয়োজনে বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। রবিবার (১২ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী। তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, শৃঙ্খলা এবং দলগত কাজের মনোভাব গড়ে তোলে। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার চেতনা জাগ্রত করে। যা তাদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি।
এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ২২টি পুরুষ দল এবং ১৫টি নারী দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটি উপলক্ষে ইতিমধ্যে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণের প্রতিফলন ঘটিয়েছে। উদ্বোধনী ম্যাচে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান। এছাড়াও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাগেশ্বরীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে আধুনিক প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্ব

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তর, পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি

ভূরুঙ্গামারীতে ক্ষমতার দাপট দেখিয়ে ছোট ভাইয়ের জমি ও ঘর দখলের অভিযোগ হাফিজুর রহমানের বিরুদ্ধে, সালিশ অমান্য করে সংঘর্ষে আহত ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার মৌজার সোনাতলী এলাকায় ক্ষমতার

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

দামুড়হুদা উপজেলার নির্বাহী মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার কার্যালয়