কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ভাবগাম্ভীর্যে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

পিরোজপুর জেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন, আদর্শ, কর্ম ও মানবতার শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবিক মূল্যবোধ, মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞান ও মহানবী (সা.)-এর আদর্শ সম্পর্কে জানার আগ্রহ আরও বৃদ্ধি পায়।
পরে দেশ, জাতি ও সমগ্র মানবজাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিদ্যালয়ের কর্মসূচি শেষ হয়।
এদিকে, দেশের অন্যান্য স্থানের মতো পিরোজপুরের সকল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন