কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ড কেচুয়াবনিয়ার বাসিন্দা মরহুম এখলাস মিয়ার প্রতিবন্দি ছেলে মোঃ শহিদ উল্লাহকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। জন্ম থেকে চলাফেরা করতে অক্ষম এই শিশুর কষ্টের কথা জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাবেক ছাত্রনেতা ও শ্রমিক কল্যাণ ফেডারেশন রামু উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোক্তার আহমদ। এ সময় তিনি বলেন, অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব। তাঁর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা ও মানবিকতার দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
স্থানীয়রা বলেন, জন্ম থেকেই ছেলেটির এক পা বিকল, তাই সে চলাফেরায় অক্ষম, এই জন্য হুইলচেয়ারটি তার অত্যন্ত প্রয়োজনীয় ছিল। মোক্তার আহমদের এমন মানবিক উদ্যোগে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর জন্য দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন : ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা নুরুল আলম, জামায়াত নেতা- সায়্যিদ মো: আবুল আলা, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুনিয়াপালং ১নং ওয়ার্ড সভাপতি -হোসাইন আলী, শ্রমিক নেতা মঈন উদ্দিনসহ আরো স্থানীয় নেতৃত্ব বৃন্দ।



