
গাইবান্ধা সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুর রশিদ।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শামছুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মাসুদুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ.ফ.ম. শহীদুর রহমান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আনিছা আখতার বেগম চৌধুরী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক উপাংশু বিশ্বাস এবং উচ্চমাধ্যমিক ভর্তি কমিটি-২০২৬-এর আহ্বায়ক মোঃ আবু সাঈদ মণ্ডল।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য ও শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের মধ্যে কলেজজীবনের নতুন অধ্যায়কে ঘিরে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।




