দৌলতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

মানিকগঞ্জের দৌলতপুরে পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মোছা. লিজা আক্তার ওরফে রনি (২৭) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় রতন মিয়া (৩০) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১০টা ৫০ মিনিটের দিকে দৌলতপুর থানার এসআই (নিঃ) মোঃ সৈয়দ হাবিবুল্লা আলীর নেতৃত্বে পুলিশের একটি দল চকমিরপুর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকমিরপুর এলাকার লিজা আক্তার ওরফে রনির একচালা টিনের বসতঘরে দুই ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে গাঁজাসহ অবস্থান করছেন।
বিষয়টি দৌলতপুর থানার অফিসার ইনচার্জকে অবহিত করে তাঁর নির্দেশনায় রাত ১১টার দিকে ওই বসতঘরে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন কৌশলে পালিয়ে যান। এ সময় লিজা আক্তার ওরফে রনি দৌড়ে পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবল জাকিয়া আক্তারের সহায়তায় তাঁকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে আটক লিজা আক্তার ওরফে রনি (২৭), পিতা- ফুলচাঁন শেখ, মাতা- ডলি বেগম, সাং- চকমিরপুর, তাঁর বসতঘরের কাঠের খাটের নিচ থেকে সংবাদপত্রের কাগজে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা বের করে দেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার টাকা। এ সময় তিনি পালিয়ে যাওয়া ব্যক্তির নাম-ঠিকানা রতন মিয়া (৩০), পিতা- মৃত ইমারত হোসেন, সাং- চকমিরপুর, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ বলে জানান।
 রাত ১১টা ১৫ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত গাঁজার জব্দতালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় এসআই (নিঃ) সৈয়দ হাবিবুল্লা আলী বাদী হয়ে ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেন। মামলার এফআইআর নম্বর- ৯ এবং জিআর নম্বর- ১৫১। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিঃ) রিয়াজ উদ্দিনকে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন