গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে ‘ঈশাআতুদ্দীন’ টিম

আজ ২৪ অক্টোবর শনিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার উদ্যোগ নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঈশাআতুদ্দীন’ টিম।
সংগঠনটির ইতিহাসে এটি সর্ববৃহৎ ইভেন্ট হতে যাচ্ছে, যেখানে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেবেন। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার লক্ষ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন তরুণ এই স্বেচ্ছাসেবীরা।
উক্ত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপির। এছাড়া বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব মঞ্জরুল মোর্শেদ। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ঈশাআতুদ্দীনের প্রতিষ্ঠাতা শোয়াইব আহমেদ।
একটি সুন্দর ও পরিচ্ছন্ন ইভেন্ট সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে ‘ঈশাআতুদ্দীন’ টিম

আজ ২৪ অক্টোবর শনিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা

গাজীপুরের কাশিমপুরে কার্টুন কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে একটি কার্টুন কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে