চুয়াডাঙ্গার দর্শনা ডিলাক্স ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে নিহত (৩) জন গুরুতর আহত আরো (১৬) জন

চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দর্শনা ডিলাক্স নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে নিহতের সংখ্যা (৩) গুরুতর আহত (১৬) জন।
চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী কোচ দর্শনা ডিলাক্স ঢাকা মাওয়া রোডের মুন্সিগঞ্জ শ্রীনগর হাঁসাড়া এলাকায় (২৪ অক্টোবর) শনিবার ভোর ৩ টার দিকে নিরন্তরন হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। দর্শনা ডিলাক্স যাত্রীবাহী বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । ফলে বাঁচতে সড়কের রেলিং ভেঙ্গে সার্ভিস লেন পেরিয়ে পাশের একটি খাদে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই তিনজন  নিহত হয় এবং গুরুতর আহত আরো ১৬ জন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান দুর্ঘটনার খবরটি আমাদের কাছে আসার সঙ্গে সঙ্গেই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
 ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা তিন জনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
নিহতরা হলেন দর্শনা ডিলাক্স সুপারভাইজার রোকনুজ্জামান রঞ্জু (৫৫), হেল্পার কার্পাসডাঙ্গার আব্দুল্লাহ ও যাত্রী শিবনগর গ্রামের সালাউদ্দিন।
 আহত যাত্রীদেরকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স করে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে ‘ঈশাআতুদ্দীন’ টিম

আজ ২৪ অক্টোবর শনিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা

গাজীপুরের কাশিমপুরে কার্টুন কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে একটি কার্টুন কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে