ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ থেকে অব্যাহতি

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ভাইরালের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে তীব্র সমালোচনা শুরু হলে ওই ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার সাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

জহিরুল ইসলামের বাড়ি গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

সম্প্রতি জহিরুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার ঝড় ওঠে। পরে বিষয়টি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নেতাদের দৃষ্টিগোচর হলে জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও এর অধিনস্থ গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেছেন, জহিরুল ইসলামের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও ক্লিপ আমাদের হাতে এসেছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহিত দেয়া হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার