চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ট্রাক্টরসহ এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, রাত ৭টা ৪৫ মিনিটে উপজেলার মহিমাউড়া নামক স্থানে মোঃ সুজন (পিতা: উমরাজ) নামের এক ব্যক্তিকে সিলিকা বালুভর্তি ট্রাক্টরসহ আটক করা হয়। এ সময় তিনি জানান, পানছড়ি এলাকা থেকে সিলিকা বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন।
কর্তৃপক্ষের অনুমতি ও ইজারা ছাড়া সিলিকা বালু উত্তোলনের অপরাধ তিনি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না বলে জানান। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করায় তাঁকে কঠোরভাবে সতর্ক করে অবমুক্ত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন