
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১ নং ভূবনকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন তিনি।
মরহুম আলহাজ্ব শাহজাহান চেয়ারম্যানের ছেলে এবং হোসেন আলী মাতব্বরের নাতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ পেশায় আইনজীবী। তিনি ময়মনসিংহ আদালতের এপিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ বারের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি যুব আইনজীবী ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
এ ছাড়া কড়ইতলী কোল এন্ড কোক ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক এজিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
গণসংযোগকালে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়ের কথা তুলে ধরে স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করছেন।
স্থানীয়দের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে ইউনিয়নের মানুষের সমস্যা, প্রত্যাশা ও বিভিন্ন নাগরিক বিষয় সম্পর্কে খোঁজ নিচ্ছেন বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।
চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি স্থানীয়দের দোয়া, আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশা করছেন।





