মুন্সীগঞ্জ জেহালা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের জেহালা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আলমডাঙ্গা থানার এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে নাশকতার সুনির্দিষ্ট মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সর্দোপর্দ করা হবে। নাশকতার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন