জয়পুরহাটে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

জয়পুরহাটে ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিড্রিউএফ, জয়পুরহাট জেলা শাখার সভাপতি জনাব মুহাম্মদ হাসিবুল আলম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইবিড্রিউএফ, জয়পুরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য জনাব ফজলুর রহমান সাঈদ এমপি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইবিড্রিউএফের কেন্দ্রীয় সভাপতি জনাব মুহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইবিড্রিউএফের কোষাধ্যক্ষ জনাব মো. হুমায়ুন কবীর পাটোয়ারী এবং আইবিড্রিউএফ, বগুড়া জোনের সভাপতি জনাব সেলিম রেজা।
সমাবেশে ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের পেশাগত উন্নয়ন, ব্যবসা পরিচালনায় দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যবসায়ীদের আরও এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি সুসংগঠিত ও উন্নত ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলাই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জাতিসংঘে ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব মার্কিন গোয়েন্দা সংস্থার

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার