ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনাজপুর মেডিকেল কলেজে সেমিনার

ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও রোগের বিস্তার রোধে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করতে দিনাজপুর মেডিকেল কলেজে সেমিনার ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন ডা. সাদেক আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্যসচিব রেজাউর রহমান রেজাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
সেমিনারে ডেঙ্গু জ্বরের লক্ষণ, সংক্রমণ ও প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সম্মিলিত উদ্যোগ গ্রহণ ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে ‘ঈশাআতুদ্দীন’ টিম

আজ ২৪ অক্টোবর শনিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা

গাজীপুরের কাশিমপুরে কার্টুন কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে একটি কার্টুন কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে