নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি সংসদ সদস্য এড এম এ মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)  জনাব মোরশেদুল আলম চৌধুরী।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত হয়ে তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা, এলাকার উন্নয়ন এবং স্থানীয় নানা বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান বীর মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে তাঁদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং নবীনগরের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে প্রশাসন ও বেসরকারি খাতকে এগিয়ে আসার আহবান ময়মনসিংহের ডিসির

“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” এই প্রতিপাদ্যকে সামনে