নবীনগরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (২৬/৮/২৬) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবপ্রেম, ন্যায়বিচার, শান্তি ও সম্প্রীতির বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে প্রতি বছরের ন্যায় এ বছর ও জশনে জুলুস, মুবারক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকালে ইব্রাহিমপুর শাহ সুফি সৈয়দ আজমত উল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মুফতি মো. এনামুল হক কুতুবির সভাপতিত্বে
আহলে সুন্নাত ওয়াল জামা’আত নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এম. এ. মতিনের সঞ্চালনায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান। আরো বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান- ফারুক আহমেদ, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপি সহ-সভাপতি গোলাম হোসেন টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন- মহানবী (সা.) শুধু মুসলিম উম্মাহর জন্যই নয়, বরং সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর জীবন ও আদর্শে রয়েছে সত্য, ন্যায়, মানবতা, সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার সর্বোত্তম দৃষ্টান্ত।
পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশের সার্বিক উন্নতি, শান্তি ও সম্প্রীতি বজায় থাকার জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন