
পটুয়াখালী জেলার দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জি এম এনামুল হক।
গত ১৮ অক্টোবর (২০২৬) পটুয়াখালী সিভিল সার্জন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়।
সংক্রান্ত আদেশে জানানো হয়, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং দুমকিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডা. জি এম এনামুল হককে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব গ্রহণের পর ডা. জি এম এনামুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়ন, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং সাধারণ রোগীদের ভোগান্তি দূর করতে নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি দুমকি উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।





