পিরোজপুরে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় জোরদারের নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপির

২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টায় পিরোজপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির (DDCC) সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবার অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।
সভায় প্রতিমন্ত্রী বলেন, জেলার উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সরকারি সেবা নিশ্চিত করতে প্রশাসনের মাঠপর্যায়ের কার্যক্রমে আরও সক্রিয় তদারকি প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত দিকনির্দেশনা দেওয়া এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকির পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে জেলা প্রশাসককে নির্দেশনা দেন। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণ এবং জনসেবামূলক কার্যক্রমে আরও গতিশীলতা আনার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সমন্বয় ও জনসেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পিরোজপুরে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় জোরদারের নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপির

২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টায় পিরোজপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের অভিযানে পোরশায় দস্যুতার চেষ্টা কালে তিন কিশোর গেং দস্যু গ্রেফতার এবং আলামত জব্দ

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা