
রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে নওগাঁর বদলগাছী উপজেলার উচ্চ বিদ্যালয়গুলোতে রক্তের গ্রুপ নির্ণয় প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে তারুণ্য ফাউন্ডেশন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ অক্টোবর) কার্ত্তিকাহার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও এ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করানো হয়, যাতে তারা হাতে-কলমে কাজটির অভিজ্ঞতা অর্জন করতে পারে।
কার্যক্রমে তারুণ্য ফাউন্ডেশনের সহ- সভাপতি:-রাকিব আল হাসান
সাধারণ সম্পাদক:- মো: নাজিয়াত
যুগ্ম সাধারণ:- সম্পাদক মো: নিরব
সাংগঠনিক সম্পাদক:- মো: নুসহাত আল সাজিদসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানার গুরুত্ব, রক্তদানের প্রয়োজনীয়তা এবং জরুরি সময়ে রক্তের ব্যবস্থা করার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যতে মানুষের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা হচ্ছে।
তারুণ্য ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, কার্তিকাহার উচ্চ বিদ্যালয়ের পর পর্যায়ক্রমে বদলগাছী উপজেলার অন্যান্য উচ্চ বিদ্যালয়েও এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। বিদ্যালয়ে ছুটি থাকলে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে পরবর্তী সময়ে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার পরিকল্পনাও রয়েছে।
ফাউন্ডেশনের উদ্যোক্তারা জানান, শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের মানসিকতা তৈরি এবং সাধারণ মানুষের মধ্যে রক্ত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যতে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত করাও এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।
ছবির ক্যাপশন:
কার্ত্তিকাহার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় প্রশিক্ষণ ও ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করছেন তারুণ্য ফাউন্ডেশনের সদস্যরা।





