শুক্রবার,২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে বিএনপির প্রার্থী পাপ্পার সমর্থনে ছাত্রদল নেতা জিহানের নেতৃত্ব নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত

দেশ ও গণমানুষের উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বাঁশখালী আসনে ধানের শীষের প্রার্থী পাপ্পার সমর্থনে বাঁশখালী পৌর এলাকায়, ছাত্রদল নেতা জিহানের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা,গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত।

 

রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বাঁশখালী পৌরসভা ছাত্রদলে উদ্যোগে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে উপজেলা ও পৌরসভার প্রধান সড়কে এবং বিভিন্ন অলিগলিতে পাড়া মহল্লায় এ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

 বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সহ সভাপতি খালেদ বিন আব্দুল্লাহ জিহানের নেতৃত্বে এই

নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও গুণ মিছিলে আরও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর  ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাজেদুল ইসলাম আবির, জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য মোহাম্মদ শাকিল, পেশাজীবি দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য মোহাম্মদ আরিফ, নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম,ছাত্রদল নেতা আহমেদ নেজাম, সদস্য মোহাম্মদ আরিফ, শাহেদ, আজিজ, জিসান হেলাল, সোহেল, ফজল, মাহি, ইরফান, বাবু, জাহেদ, জহির, এনাম, রিয়াজ, মেহেদী,  জাহেদ, ইমরান সহ অসংখ্য ছাত্রদল নেতাকর্মী।

 

উক্ত নির্বাচনী প্রচারণা  গণসংযোগ ও গণমিছিলে

উপস্থিত ছাত্রদল নেতৃত্ববৃন্দ ভোটারদের প্রতি জানান, দেশের চলমান সংকট মোকাবেলায় তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তারা দেশের সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ ও গণমানুষের উন্নয়নের স্বার্থে সর্বস্তরের জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাসিরনগরে পাগল শংকর মন্দিরে চুরি: বিগ্রহের স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা খোয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্ডাউক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও পবিত্র