বাড়বকুণ্ডে টায়ার পোড়ানোর অভিযোগ, পরিবেশ দূষণে জনদুর্ভোগ

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড মন্দির রোড এলাকায় দুটি টায়ার কারখানায় পুরোনো টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এ কার্যক্রমের ফলে এলাকায় ব্যাপক ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে।

স্থানীয়দের দাবি, গত ৪ অক্টোবর রাত ৮টা থেকে রাত প্রায় ২টা ৫০ মিনিট পর্যন্ত ওই দুটি কারখানায় পুরোনো টায়ার পোড়ানোর কার্যক্রম চলতে দেখা যায়। টায়ার পোড়ানোর ফলে সৃষ্ট কালো ধোঁয়া ও ঝাঁঝালো গন্ধ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে বলে অভিযোগ করেন তারা।

এতে কয়েকজন বাসিন্দার শ্বাসকষ্ট, নাকে জ্বালাপোড়া ও অস্বস্তি দেখা দিয়েছে বলেও স্থানীয়রা দাবি করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের ঘটনা ঘটলেও বিষয়টি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দারা বলেন, পুরোনো টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের এ ধরনের কার্যক্রম পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে দ্রুত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত: শিক্ষার বাণিজ্যিকীকরণ প্রতিহত করার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আজ বুধবার ( ৭ অক্টোবর