মধ্যপ্রাচ্যের ইজরায়েল,ইরানের যুদ্ধের কারনে গোটা এশিয়ার তীব্র সংকট দেখা দিয়েছে জ্বালানি তেলের,এই তীব্র সংকট মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করলেও দেশের পেট্রোল পাম্প গুলোতে অকটেন এর সরবরাহ এখনো স্বাভাবিক না।জ্বালানি তেলের এই সংকটের হাওয়া থেকে বাদ পড়েনি পাহাড় কণ্যা বান্দরবান।
পবিত্র ঈদুল ফিতরে জেলায় প্রচুর পর্যটকের সমাগম হওয়ার কারনে স্থানীয় জনসাধারণের ব্যাবহৃত গাড়ির পাশাপাশি বেড়েছে আগত পর্যটকদের গাড়ি,ফলে জেলায় যে কয়টা পেট্রোল পাম্প আছে সেগুলো থেকে বর্তমানে চাহিদা অনুযায়ী অকটেন সরবরাহ সম্ভব হচ্ছে না।
পেট্রোল পাম্প গুলো বলছে সাধারণ ভাবে ৯ হাজার লিটার প্রতিদিনের চাহিদা থাকলেও ৪ হাজার লিটার অকটেন পাচ্ছেন তারা।তাই মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী গাড়ি প্রতি ২০০-৪০০ টাকার অকটেন গ্রাহকদের নির্দিষ্ট করে দিয়েছেন তারা।
এদিকে তীব্র জ্বালানি সংকটের বিষয়টি বান্দরবান ৩০০নং সাংসদ সাচিং প্রু জেরী এর নজরে আসলে, বিভিন্ন পেট্রোল পাম্পে জটিকা সফর করেন তিনি,এসময় তেল মজুদ থাকা সত্ত্বেও বিতরণ না করার অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনে যান বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।পরিদর্শনকালে তিনি দেখতে পান, কয়েকটি পাম্পে তেল মজুদ থাকা সত্ত্বেও তা ইচ্ছাকৃতভাবে বিতরণ করা হচ্ছিল না।
এতে সাধারণ মানুষ ও দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিষয়টি দেখে তিনি পাম্প কর্তৃপক্ষের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
সাচিং প্রু জেরী এর তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় তেল বিতরণ কার্যক্রম চালু করা হয়। পাশাপাশি তিনি পাম্প মালিকদের পর্যটকদের অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।




