ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বোচাগঞ্জ-বিরলের মানবসেবক বলে খ্যাত ড. আনোয়ার চৌধুরী জীবন জাহাজ মার্কা নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
প্রচারণার অংশ হিসেবে ২৪ জানুয়ারি শনিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হন ড. জীবন চৌধুরী। তিনি বলেন, আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি আমার পরিবারের চার সদস্যের খাবারের ব্যবস্থা রেখে বাকি উপার্জন মানবসেবায় ব্যয় করে থাকি। মাসের প্রতিটি দিনই ফ্রি অ্যাম্বুল্যান্স ও চিকিৎসার ওষুধ সরবরাহ করে থাকি।
তিনি আরও বলেন, আমি এর আগেও সংসদ সদস্য পদে নির্বাচন করেছি। আপনারা আমাকে অন্তত একবার নির্বাচিত করে দেখুন, আমি আপনাদের সেবায় নিজেকে আরও বেশি নিয়োজিত করব। তিনি আরও বলেন, বোচাগঞ্জ-বিরলের যে সকল মানবিক সমস্যা রয়েছে, তা প্রত্যেকটি আপনাদের সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করব।
সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
মোঃ রানা ইসলাম




