আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩( লালমোহন -তজুমদ্দিন) আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (জামাতে ইসলামী) মনোনীত প্রার্থী মুহা.নিজামুল হক নাঈম ভাইয়ের পক্ষে ফুলকপি প্রতীকে ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ৭ টার দিকে ধলীগৌরনগর চতলা এলাকায় ইউনিয়ন জামাতে ইসলামী নেতৃবৃন্দর উদ্যোগে চতলা মূল পয়েন্টে, এবং গুরুত্বপূর্ণ সড়কে এক বিশাল মিছিল হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা জিয়াউল হক নোমান ইউনিয়ন আমির, কাজী মোঃ মফিজুল ইসলাম ইউনিয়ন সেক্রেটারী,মাওলানা মফিজুল ইসলাম ফরাজী ইউনিয়ন সহ সেক্রেটারী, ডাঃ মাওলানা ওমর ফারুক ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি, মোঃ ইলিয়াস শ্রমিক কল্যাণ সেক্রেটার, মোঃ সিদ্দিকুর রহমান শান্ত ইউনিয়ন যুব বিষয়ক সম্পাদক,
আরও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ফখরুল ইসলাম ৪ নং ওয়ার্ড সভাপতি,মোঃ মোস্তাফিজুর রহমান ৪ নং ওয়ার্ড সেক্রেটারি,মোঃ মাসুদুর রহমান ৪ নং ওয়ার্ড বাইতুল মাল সম্পাদক, মোঃ এরশাদ উল্লাহ চতলা বাজার ইউনিট সভাপতি, হাফেজ মোঃ ফারুক শ্রমিক কল্যাণ ০৪ নং ওয়ার্ড সভাপতি , মোঃ বেলাল মিসরী ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক সহ জামাত ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন মাওঃ জিয়াউল হক নোমান ইউনিয়ন আমির বলেন, জামাত একটি সুন্দর এবং সুশৃঙ্খল দল। স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেল, কিন্তু যারা এই দেশ শাসন করছে, -এ ৫৪ বছরে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করার কথা বলে নাই, না বলার কারণে প্রিয় ভাইয়েরা আপনারা জানেন, আল্লাহর জমিনে নামাজ পড়া যেমন ফরজ, তেমনি আল্লাহ জমিনে আল্লাহর বিধান চালু করা ফরজ, এ দল করতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুবরণ করেন। কুরআনের কথা বলতে গিয়ে মতিউর রহমান নিজামী ও শেষ হয়ে গেলেন।
তিনি আরো বলেন, নির্বাচন অবাধ এবং সুস্থ এবং নিরপেক্ষ হবে, আপনারা ১২ তারিখে কেন্দ্রে যাবেন এবং ফুলকপি মার্কা ভোট দিবেন।
তিনি হুঁশিয়ারি করে বলেন,
উপস্থিত কর্মী ভোটার, সমর্থকদের মাঝে বক্তব্য পেশ করেন। ভোট নিয়ে কোন ছিনিমিনি চলবে না এবং আমাদের ভোটার ভাইদের গায়ে যদি কোন আঘাত করা হয় সাথে সাথে ওই হাত অচল করে দেওয়া হবে।
ডাঃ মাওঃ ওমর ফারুক বলেন, আমরা ইসলামের দল করতে গিয়ে দেলোয়ার হোসেন সাঈদী কে হারালাম, মতিউর রহমান নিজামীকে হারালাম, এবং শহীদ আবরার কে হারালাম, আমাদের অনেক লোক খুন গুম হয়ে গেছে আজ পর্যন্ত এদের কোন হদিস পাওয়া যায় নাই। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফুলকপির বিকল্প নাই। ১২ তারিখে দলে দলে কেন্দ্রে যাবেন এবং ফুলকপি মার্কায় ভোট দিবেন।
কাজী মোঃ মফিজুল ইসলাম বলেন, সুস্থ নির্বাচনে বিকল্প নাই আপনারা কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ফুলকপির বিকল্প নাই, নিজামুল হক নাঈম ভাইকে ফুলকপি মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
পরিশেষে সিদ্দিকুর রহমান শান্ত সহ বিভিন্ন নেতৃবৃন্দ বলেন, ভোট সুস্থ এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী এবং মিডিয়ার কর্মী বিন্দু থাকবে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকবে এবং আইন-শৃঙ্খলা যৌথবাহিনী থাকবে। ইসলাম শান্তির ধর্ম, আমরাও শান্তিতে থাকতে চাই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে ফুলকপি মার্কার বিকল্প নাই
মা বোনদেরকে সাথে নিয়ে ফুলকপি মার্কায় ভোট দিবেন ।
প্রচারণার প্রথম দিনে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফুলকপি প্রতীকে ভোট দিয়ে জামাত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
মোঃ নেছার উদ্দিন




