মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রেস ব্রিফিং

মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত, ফুটবল কোচ ইউনুস আলী ও বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার প্রদ্যুৎ কুমার রায়সহ সংশ্লিষ্টরা।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ জানান, আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ২ অক্টোবর শুক্রবার দুপুর আড়াইটায় মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী টুর্নামেন্টের উদ্বোধন করবেন বলে সম্মতি জানিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানসহ অন্যরা উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে। এবারের আসরে মাগুরা সদর উপজেলা, মোহাম্মদপুর উপজেলা, শ্রীপুর উপজেলা, শালিখা উপজেলা, মাগুরা পৌরসভা ও মাগুরা জেলা পুলিশ—এই ছয়টি দল অংশগ্রহণ করবে।
টুর্নামেন্ট সফল করতে জেলার চার উপজেলার হাট-বাজারে মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।
আগামী ৯ অক্টোবর শুক্রবার টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হবে।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ডিএফএ মাগুরার সহযোগিতায় জেলা প্রশাসন, মাগুরা এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দুর্গাপূজায় কিশোর গ্যাং ও মাদক সেবীদের দমনে কঠোর প্রশাসন ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলার সভায় বক্তারা

​আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে মাদক,

মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আলহিকমাহ্ স্কুলের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

দিনাজপুরে মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আলহিকমাহ্ স্কুলের এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল