মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে আদিবাসী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

“আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন করতে হবে”—এমন নানা দাবি তুলে ধরে মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মাগুরা নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের চৌরঙ্গীর মোড় প্রদক্ষিণ করে পুনরায় নোমানী ময়দানে এসে শেষ হয়।
পরে জেলা অডিটোরিয়ামে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সমন্বয় পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সমন্বয় পরিষদের সভাপতি শিশির রায় সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন সিকদার, সভাপতি, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, মাগুরা জেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন ধীরেন বিশ্বাস, সুবোধ বাগদী, ভুবন কর্মকার, বাটুল মালি, প্রল্লাদ মন্ডল, অরবিন্দু দলপতি, বীরেন্দ্রনাথ সরকার, পরিমল বিশ্বাসসহ ক্ষুদ্র নৃগোষ্ঠী সমন্বয় পরিষদের নেতাকর্মীরা।
সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। একই সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক (৩) জনকে পুশ‌ইনের চেষ্টা- ব্যর্থ করে দিলেন বিজিবি

 চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী