মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা এবং জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির, উপস্থাপনায় ছিলেন জিল্লুর রহমান সিভিল সার্জন অফিস।প্রেজেন্টেশনে ছিলেন ডাক্তার দেবপ্রিয়া সরকার।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাহিদুল আলম এবং ইসলামী ফাউন্ডেশন মাগুরা শাখার উপপরিচালক সজীব উল্লাহ ফরহাদসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের পর মায়ের শালদুধ শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের দুধের কোনো বিকল্প নেই। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ, পুষ্টি সাধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে মায়ের বুকের দুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, মাতৃদুগ্ধ পান বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কর্মক্ষেত্রে মায়েদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এতে শিশুর সুস্থ বেড়ে ওঠার পাশাপাশি মায়ের স্বাস্থ্যও সুরক্ষিত থাকবে।
অনুষ্ঠানে মাতৃদুগ্ধের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. সুরভী আক্তার।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় মাগুরায়ও সপ্তাহব্যাপী আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে মাগুরা সিভিল সার্জন কার্যালয় এ কর্মসূচি বাস্তবায়ন করে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

উত্তরবঙ্গের শিল্প বিপ্লবের সম্ভাব্য কেন্দ্র কর্মসংস্থান, শিল্পায়ন ও ‘মাইনিং সিটি’ গঠনের স্বপ্নে পার্বতীপুর

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দিনাজপুরের

মোংলায় স্কুলের মাঠে রাতের আঁধারে মাটি কেটে ড্রেন! ক্ষুব্ধ শিক্ষক-এলাকাবাসী, তদন্তে প্রশাসন

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও