মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৭টায় ভায়না দলীয়  কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শহরের নোমানি ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ ও সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলীয় নেতাকর্মীরা।
র‍্যালিতে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে র‍্যালিটি উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হাসানুর রহমান হাসু।
১৯৮০ সালের ১৯ আগস্ট মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা জুড়ে এক মাসব্যাপী ৫ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন