মুকসুদপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাকসানা লাকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মাহমুদ আশিক কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মসিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া মুকসুদপুর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,    এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইয়াদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, বরং দেশের সম্পদ। তাদের সঠিক শিক্ষা, পরিচর্যা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের উৎসাহিত করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় কন্যাশিশু দিবসের এ আয়োজনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলার ৩ নং নবগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে আনিসুর রহমান পান্নু আলোচনার শীর্ষে

ঝালকাঠি সদর উপজেলার দশটি ইউনিয়নের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে

সরকারকে অস্থিতিশীল করতে পতিত দোসরদের ষড়যন্ত্র চলছে চরভদ্রাসনে লকাই বিশ্বাসকে নতুন ঘরের চাবি, চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের উপকরণ প্রদান অনুষ্ঠানে রুহুল কবির রিজভী

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিব্রত ও ঝামেলায় ফেলতে এবং দেশকে